তথ্য মুছে ফেলার নির্দেশনা (Data deletion)

সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬

কোন তথ্য

কোনো দোকান Facebook পেজ, Instagram বা WhatsApp যুক্ত করলে EcomSuite সেই পেজ/নম্বরের নাম ও আইডি, যুক্ত করার টোকেন, আর কাস্টমারদের পাঠানো মেসেজ রাখে — যাতে দোকান ইনবক্স থেকে উত্তর দিতে পারে।

দোকানের মালিক নিজে মুছবেন যেভাবে

প্যানেলে ঢুকে ইনবক্স → সংযোগ ও সেটিং → যুক্ত করা চ্যানেলের পাশে "মুছুন" চাপুন। টোকেন সঙ্গে সঙ্গে মুছে যায় আর ওই পেজ/নম্বরের কথোপকথনও মুছে যায়। Facebook-এর Settings → Business integrations থেকে অ্যাপটা সরিয়েও দিতে পারেন।

কাস্টমার হিসেবে আপনার তথ্য মুছতে

যে দোকানের সাথে কথা বলেছেন তাদের বলুন, অথবা [email protected] ঠিকানায় আপনার Facebook/Instagram নাম বা WhatsApp নম্বর আর দোকানের নাম লিখে ইমেইল করুন। ৩০ দিনের মধ্যে আমরা সেই কথোপকথন আর আপনার প্রোফাইলের তথ্য মুছে দিয়ে ইমেইলে জানাব।

Data deletion (English)

To delete data EcomSuite holds through Facebook, Instagram or WhatsApp: the store owner can remove the connection in Inbox → Connections, which deletes the token and its conversations at once. Customers can email [email protected] with their Facebook/Instagram name or WhatsApp number and the store's name; we delete the conversations and profile data within 30 days and confirm by email.

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: 01XXXXXXXXX · [email protected]